June 8, 2026, 1:09 am
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশনের কৃত-সন্তান দীর্ঘ দিনের রাজপথের লড়াকু সৈনিক মোফাক্কারুল ইসলাম (মিশন) গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আছমা খানম । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। মুকসুদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সনদ প্রতিয়োগি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026 । Ifur দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ আওয়ামী লীগের গডফাদার আব্বাস মনপুরা উপজেলা এখন রাজনীতির নামে চলছে রমরমা ব্যবসা ১% ভোট পাবেন কিনা সন্দেহ এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স ০৯ নং চর-সামাইয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ ‍রুবেল মিয়াজি ভোলা জেলা যুবদলে সহ-সাধারন সম্পাদক

উন্নত চিকিৎসার জন্য হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

বিশেষ প্রতিনিধীঃ রানা ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত  চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিক জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এর আগে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল-কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেইসাথে, ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।