June 8, 2026, 4:39 am
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশনের কৃত-সন্তান দীর্ঘ দিনের রাজপথের লড়াকু সৈনিক মোফাক্কারুল ইসলাম (মিশন) গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আছমা খানম । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। মুকসুদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সনদ প্রতিয়োগি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026 । Ifur দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ আওয়ামী লীগের গডফাদার আব্বাস মনপুরা উপজেলা এখন রাজনীতির নামে চলছে রমরমা ব্যবসা ১% ভোট পাবেন কিনা সন্দেহ এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স ০৯ নং চর-সামাইয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ ‍রুবেল মিয়াজি ভোলা জেলা যুবদলে সহ-সাধারন সম্পাদক

সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে তারেক রহমান

বিশেষ প্রতিনিধীঃ রানা ইসলাম

বিশেষ প্রতিনিধীঃ রানা ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে যাত্রাবিরতি শেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। এটি বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।
ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।