বিশেষ প্রতিনিধীঃ রানা ইসলাম
মনপুরা-ভোলা
মিথ্যা সংবাদ প্রচার ও ন্যায় বিচারের দাবি জানিয়ে মোফাক্কারুল ইসলাম (মিশন) বলেন
সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সমাজে আমার সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে মাকসুদ ও তার স্ত্রী ফাতেমা বেগম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য প্রদান করেছেন, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি, মোফাক্কারুল ইসলাম (মিশন), দৃঢ়ভাবে বলতে চাই যে সত্য কখনো গোপন থাকে না। যারা মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমি প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের নিকট অনুরোধ জানাচ্ছি, কোনো অপপ্রচার বা একপাক্ষিক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য যাচাই করার জন্য।
সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ।
— মোফাক্কারুল ইসলাম (মিশন)
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক
www.saradesherkhobor.com