বরাবর
মাননীয় প্রধান মন্ত্রী
তারেক রহমান
বিষয়: বিবাহজনিত প্রতারণার শিকার হয়ে ন্যায়বিচার প্রার্থনা।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি লুৎফা আক্তার সেতু, আমার স্বামী মোঃ মাসুদ রানা গ্রামঃ বাদের হাট আবুল হাসেম মাঝি বাড়ি, মনপুরা উপজেলা ভোলা জেলাদীন অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে জানাচ্ছি যে, একজন ব্যক্তির সঙ্গে আল্লাহর ঘর মসজিদে হুজুরের মাধ্যমে আমার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু সে সময় আর্থিক অসচ্ছলতার কথা বলে তিনি কাবিন সম্পন্ন করেননি। আমি তাকে বিশ্বাস করে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিবাহের পর তিনি আমার দায়িত্ব গ্রহণ না করে আমাকে পরিত্যাগ করেছেন এবং বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না এবং আমার ভবিষ্যৎ, সম্মান ও সামাজিক অবস্থানকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন।
আমি একজন অসহায় নারী হিসেবে আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি যে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাকে ন্যায়বিচার পেতে সহায়তা করবেন। একজন নারীর জীবন ও সম্মান নিয়ে এমন প্রতারণার সুষ্ঠু বিচার হলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং অন্য কেউ এ ধরনের অন্যায় করার সাহস পাবে না।
অতএব, আমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
বিনীত নিবেদক,
লুৎফা আক্তার সেতু
মোবাইল:01777229876
ঠিকানা: টঙ্গী
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক
www.saradesherkhobor.com