June 8, 2026, 3:19 am
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশনের কৃত-সন্তান দীর্ঘ দিনের রাজপথের লড়াকু সৈনিক মোফাক্কারুল ইসলাম (মিশন) গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আছমা খানম । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। মুকসুদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সনদ প্রতিয়োগি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026 । Ifur দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ আওয়ামী লীগের গডফাদার আব্বাস মনপুরা উপজেলা এখন রাজনীতির নামে চলছে রমরমা ব্যবসা ১% ভোট পাবেন কিনা সন্দেহ এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স ০৯ নং চর-সামাইয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ ‍রুবেল মিয়াজি ভোলা জেলা যুবদলে সহ-সাধারন সম্পাদক

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৫ নারী ও এক পুরুষ আটক

বিশেষ প্রতিনিধীঃ রানা ইসলাম

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আটককৃত ব্যক্তিদের সন্দেহভাজন আচারণের কারণে তাদের আটক করা হয়। পরে তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার বাসার সামানে গেছিলেন।এসময় দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে আমাদেরকে জানানো হলে, ঘটনাস্থলে যেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি তারা পেশায় ভিক্ষুক। জিজ্ঞাসাবাদ শেসে সন্দেহজনক কিছু না পেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।