June 8, 2026, 1:09 am
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশনের কৃত-সন্তান দীর্ঘ দিনের রাজপথের লড়াকু সৈনিক মোফাক্কারুল ইসলাম (মিশন) গোপালগঞ্জ জেলায় সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন আছমা খানম । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। মুকসুদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সনদ প্রতিয়োগি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026 । Ifur দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ আওয়ামী লীগের গডফাদার আব্বাস মনপুরা উপজেলা এখন রাজনীতির নামে চলছে রমরমা ব্যবসা ১% ভোট পাবেন কিনা সন্দেহ এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স ০৯ নং চর-সামাইয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ ‍রুবেল মিয়াজি ভোলা জেলা যুবদলে সহ-সাধারন সম্পাদক

বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার:

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার বাদ আসর বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের ঢল নেমে আসে।

 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের প্রার্থী টিএস আইয়ূব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক; তাঁর অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান।

 

স্থানীয় আলেম-ইমামদের পরিচালনায় বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডালুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।